ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সীমানা জটিলতা নিরসন শেষে মধুখালীর মিটাইন বালুঘাট ইজারাদারের হাতে হস্তান্তর


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ৪:৮

 ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন বালুঘাট সীমানা জটিলতা নিরসন শেষে ইজারাদারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
 
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টায় সরেজমিনে গিয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল ইজারাদার প্রতিষ্ঠান আকিদুল এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ আকিদুল বিশ্বাস এর হাতে বালুঘাটটি বুঝিয়ে দেন।
 
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. নুরুজ্জামান, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান, মধুখালী ভূমি সার্ভেয়ার মোঃ মারুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
 
সরকারি জমি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘ ছয় মাস ধরে চলা সীমানা নির্ধারণজনিত জটিলতা অবসানের পর অবশেষে বালুঘাটটি ইজারাদারের কাছে বুঝিয়ে দেওয়া হলো।
 
এ বিষয়ে ইউএনও মোঃ আবু রাসেল বলেন,“নদী ভাঙনের কারণে সরকারি জমি ও স্থানীয় বসতভিটার সীমানা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই শেষে আজ ইজারাদারের কাছে আনুষ্ঠানিকভাবে বালুঘাটটি বুঝিয়ে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি বছর বাংলা বৈশাখ মাস থেকে শুরু হয়ে পরবর্তী বছরের চৈত্র মাস পর্যন্ত ইজারার মেয়াদ থাকে, কিন্তু সীমানা নির্ধারণের জটিলতাই এবার বিলম্বের মূল কারণ।”

এমএসএম / এমএসএম

কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন

সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল, রংপুর বিভাগে অতিভারী বৃষ্টি হবে

টানা বৃষ্টি-বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত কৃষিখাত, নষ্ট প্রায় ৩৬৮ হেক্টর কৃষিজমি

শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম

কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা কীভাবে উদ্​যাপন করব

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ