ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ৪:২৪

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসন ও বিআরটিএ রাজশাহী সার্কেলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ার) পার্কন চৌধুরী, সহকারী পরিচালক ফয়সাল হোসেন, পরিদর্শক আবুল কালাম আজাদ-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা হ্রাসে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত