তারুণ্যের উৎসব উপলক্ষে ভূঞাপুরে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ
তারুণ্যের উৎসব উপলক্ষে " গ্রাহক সেবা পক্ষ" উদযাপনের নিমিত্তে বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইলের ভূঞাপুর শাখায় সরেজমিনে গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ ও গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায় করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সারাদিন ব্যাপী এই ঋণ বিতরণ ও আদায় করা হয়। এসময় ৬৮ জন গ্রাহককে মোট ২ কোটি ৬ লক্ষ টাকার ঋণ বিতরণ ও গ্রাহকদের নিকট থেকে ১ কোটি ৭৫ লক্ষ টাকা ঋণ আদায় করা হয়।
ভূঞাপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইল (উত্তর) এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিন, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের উপ-পরিচালক শফিউল আলম, ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ খাইরুজ্জামান ভূঁইয়া প্রমুখ। এসময় ভূঞাপুর শাখার কর্মকর্তা-কর্মচারীরা, সাংবাদিক, বিভিন্ন এলাকা থেকে আগত গ্রাহক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কৃষি ব্যাংক ভূঞাপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায় বলেন- খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক শস্য, মৎস্য, প্রাণীসম্পদ, গাভীপালন, কৃষি যন্ত্রপাতি ক্রয়, শস্য গুদামজাত ও বাজারজাতকরণ, দারিদ্র বিমোচন, কৃষি ভিত্তিক, শিল্প প্রকল্প ও চলমান ঋণ এবং এসএমই খাতে ঋণ বিতরণ করে থাকে। তিনি আরও বলেন- কোন প্রকার ভোগান্তি ছাড়াই ঋণ গ্রহীতা অতি সহজেই ঋণ পেয়ে থাকেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ বলেন, কৃষি ব্যাংক সব সময় কোন প্রকার ভোগান্তি ছাড়াই গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করে আসছে। এই ব্যাংক সর্বস্তরের জনগণের কাছে দ্রুত, আধুনিক ও মানবিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অঞ্চলের গ্রাহকদের জন্যও সরেজমিনে এই ঋণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ১০০% সরকারি প্রতিষ্ঠান। আর এখানে আপনাদের টাকাও ১০০% নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন