নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২২ অক্টোবর) নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নেত্রকোনা জেলা শাখা।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার। এ সময় উপস্থিত ছিলেন ডি ডি এলজি আরিফুল ইসলাম সরদার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাফিফুজ্জামান,জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। া
আলোচনা সভায় বক্তারা বলেন,সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে ট্রাফিক আইন অমান্য,অযোগ্য চালক,মানহীন যানবাহন ও হেলমেট না পরা। এসব রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান,পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার