ঢাকা বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২২-১০-২০২৫ বিকাল ৫:৪

খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত ও পৃষ্ঠপোষকতা বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) ঠাকুরগাঁও জেলা শাখা। বুধবার শহরের চৌরাস্তায় সংগঠনটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) ঠাকুরগাঁও জেলা শাখার সমন্বয়ক এম.কে.এ হাবীব সরকার এবং সহসমন্বয়ক মো. সিরাজুল ইসলাম (সিরাজ)।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি কৃষি উপদেষ্টার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে। এই ঘোষণায় দীর্ঘদিন ধরে এই পেশায় নিয়োাজিত বিক্রেতাদের জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিক্রেতারা জানান, তাঁরা প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে পৈতৃকসূত্রে সার ব্যবসায় জড়িত। অনেকেই ব্যাংক ঋণ নিয়ে ও কিস্তি পরিশোধের মাধ্যমে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কৃষি মৌসুমে যখন চাষিদের হাতে নগদ টাকা থাকে না, তখন এই খুচরা বিক্রেতারাই কৃষকের দরজায় সার পৌঁছে দেন এবং প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত বাকিতে সার সরবরাহ করেন। তাঁরা বলেন, “এই পেশা বন্ধ  হয়ে গেলে আমাদের পরিবার নিয়ে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় থাকবে না।”
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, যেখানে রাষ্ট্রের দায়িত্ব জনগণের কর্মসংস্থান নিশ্চিত করা, সেখানে উল্টো কর্তৃপক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মহীন করতে চাইছে। বিক্রেতাদের দাবি, সরকারের নির্দেশনা অনুযায়ী জামানত জমা দিয়ে এবং আইডি কার্ড নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে তৃণমূলে ন্যায্যমূল্যে সার বিতরণে কাজ করে আসছেন।
তাঁদের ভাষায়, “এই ৪৪ হাজার খুচরা বিক্রেতার প্রথাটি যদি আনুষ্ঠানিকভাবে বজায় রাখা হয়, তবে সার সিন্ডিকেট নির্মূল করা সম্ভব হবে।”
সংগঠনটি আরও জানায়, খুচরা সার বিক্রেতাদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে ট্রেড অর্গানাইজেশন (টিও) নিবন্ধনের জন্য তাঁরা দীর্ঘদিন ধরে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে আসছেন। কৃষি মন্ত্রণালয়ের পূর্বের নেতিবাচক মতামত পুনর্বিবেচনা করে তাঁদের অনুকূলে টিও নিবন্ধন দেওয়া এবং আগামী ২৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের কার্যক্রম চালু রাখার অনুরোধ জানান তাঁরা।

এমএসএম / এমএসএম

নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

ভূরুঙ্গামারীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে

নন্দীগ্রামে বিএনপির বিজয় র‌্যালী

শরণখোলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক