ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মাদারীপুরের কালকিনিতে যুবককে কুপিয়ে যখম


কালকিনি প্রতিনিধি  photo কালকিনি প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২৫ বিকাল ৫:১৬

মাদারীপুরের কালকিনিতে পাওনা টাকা চাওয়ায় জেরে হালান ওরফে ইব্রাহিম হাওলাদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার  বিকালে পৌর এলাকার চরবিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত হালান চর-ঠ্যাংগামারা এলাকার মুজিবর হাওলাদার এর ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
আহতের পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার চর ঠ্যাংগামারা গ্রামের মতলেব বেপারীর ছেলে মামুন বেপারীর সাথে দোকানের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল হালানের সাথে। সেই পাওনা টাকা চাওয়ার জের ধরে মামুনসহ ৮/৯ জন যুবক দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হালান হাওলাদার এর উপর হামলা চালায়। এসময়ে মামুনের নেতৃত্বে রবিউল, সোহেল, মিরাজ, মিঠুসহ অজ্ঞাত কয়েকজন ধারালো চাপাতি, গজারি, হাতুড়ি  দিয়ে হালান'র শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এসময় তার ছোটভাই সুজন এগিয়ে আসলে তাকেও হাতুড়িপেটা করে। পরে স্থানীয়রা হালানকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।কালকিনি থানার অফিসার ইনচার্জ কেএম সোহেল রানা বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২