ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে বিএনপির কর্মসূচিতে সাংবাদিক  হেনস্তার শিকার


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২৫ বিকাল ৫:৩৬

চট্টগ্রামের মিরসরাইয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণের সময় সাংবাদিক হেনস্তার শিকার হয়েছে। এসময় বাধা প্রাপ্ত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচেনর মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী। বুধবার(২২ অক্টোবর)  সকালে করেরহাট বাজারে লিফলেট প্রদানের সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির (বহিষ্কৃত নেতা) সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা তাকে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন।

 এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্চিত হয়েছেন দৈনিক মানবকন্ঠ ও চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। দৈনিক ইনকিলাবের মিরসরাই উপজেলা প্রতিনিধি ইমাম হোসেন। হামলাকালে তাদের ‘চেয়ারম্যান, চেয়ারম্যান’ বলে মিছিল দিতে দেখা যায়। 

এ বিষয়ে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, সমগ্র মিরসরাইব্যাপী পদযাত্রা ও ধানের শীষের পক্ষে গণসংযোগের অংশ হিসেবে বুধবার সকালে করেরহাটে আমার গণসংযোগ কর্মসূচি ছিল। এর আগে আমি বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করে জনগণের ব্যাপক সাড়া পাই। আমার সকল গণসংযোগে বিপুল জনসম্পৃক্তকায় ঈর্ষান্বিত হয়ে একদল বিপথগামী ও বিএনপি থেকে বহিস্কৃতদের অনুসারীরা করেরহাটে আমার শান্তিপূর্ণ গণসংযোগে বাধা দেয় এবং এক পর্যায়ে হামলা করে। এতে হামলার নেতৃত্ব দেয় করেরহাট ইউনিয়ন বিএনপির  সাবেক যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলুর ও সাবেক সদস্য সচিব ইয়াসিন মিজান

স্টোরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু বলেন, করেরহাটে প্রতি হাট বারে আমরা ধানের শীষের পক্ষে গণসংযোগ করে থাকি। বুধবার তারই অংশ হিসেবে আমরা গণসংযোগ করতে গেলে শাহীদুল ইসলাম চৌধুরীর মুখোমুখি হই। এতে সামান্য তর্কাতর্কি হয়েছে। হামলার বিষয়টি সত্য নয়। 

এ বিষয়ে সাংবাদিক নাছির উদ্দিন বলেন, আমরা দায়িত্ব পালনকালে ভিডিও করার সময় মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ধাক্কা দিয়ে বের করে দেয়।

 

এমএসএম / এমএসএম

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার