পরীর পাহাড় ডিসি-বিভাগীয় কশিনারের সম্পত্তি নয় : ড. আহমেদ কায়কাউস
চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকা নিয়ে জেলা প্রশাসকের সাথে জেলা আইনজীবী সমিতির মুখোমুখি পরিস্থিতিতে সৃষ্টি হওয়ায় কোর্ট বিল্ডিং এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছলে জেলা প্রশাসক মমিনুর রহমান স্বাগত জানান। এরপর তিনি আইনজীবী সমিতির ভবনসমূহ ও নতুন ভবন নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। আইনজীবী সমিতির সাথে সৃষ্ট বিরোধের বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
এরপর তিনি চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে যোগ দেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানসহ চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সন্মেলন কক্ষে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এক মতবিনিময় সভায় যোগ দিতে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রামে কোর্ট বিল্ডিং এলাকা জেলা প্রশাসক কিংবা বিভাগীয় কমিশনারের ব্যক্তিগত সম্পত্তি নয়। আর আইনজীবীরাও মঙ্গল গ্রহ থেকে আসেননি। এখানে যদি ভবন নির্মাণে অনিয়ম হয়ে থাকে তাহলে সংশিষ্ট দপ্তর সেটি দেখবে। এটি নিয়ে এত মুখোমুখি অবস্থানের কোনো কারন নেই। কোনো পক্ষের ব্যক্তিগত পর্যায়ে নেয়ার দরকার নেই। সবাই মিলিয়ে আলোচনা করে যেটি ভালো হয় সেভাবে সিদ্ধান্ত নেয়া হবে।
জামান / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই