কমিউনিটি বেইজড ভার্মি কম্পোস্ট উৎপাদনে স্বাবলম্বী দম্পতি দুদু মিয়া ও জড়িনা বেগম
ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের আমানীপাড়া গ্রামের কৃষক মো. দুদু মিয়া ও তাঁর স্ত্রী মোছা. জড়িনা বেগম এখন এলাকার অনুকরণীয় দম্পতি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের সহায়তায় কমিউনিটি বেইজড পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে তারা হয়েছেন স্বাবলম্বী। এই উদ্যোগ বদলে দিয়েছে তাদের জীবন, বদলে দিয়েছে জমির মাটি ও গ্রামের পরিবেশবান্ধব কৃষি চর্চা।
দুদু মিয়া জানান, আগে জমিতে রাসায়নিক সার ব্যবহার করতাম, খরচ হতো বেশি, ফলনও আশানুরূপ আসত না। পরে কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি শুরু করি। এখন নিজের তৈরি সারই জমিতে দিই—ফলন বেড়েছে, খরচ কমেছে, লাভও হচ্ছে। সাথে বাজারে বিক্রি করে সংসার চলাতে পারছি সচ্ছল ভাবে।
জড়িনা বেগম বলেন, প্রথমে ভয় লাগত, মনে হতো কেঁচো দিয়ে সার তৈরি করা কষ্টকর হবে। কিন্তু কৃষি কর্মকর্তাদের পরামর্শে শুরু করলাম। এখন বাড়ির পাশে তিনটি বেডে নিয়মিত সার তৈরি করি। এতে বাড়ির জৈব বর্জ্য কাজে লাগছে, আবার প্রতিবেশীরাও কিনে নিচ্ছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহিদুর রহমান বলেন, কমিউনিটি বেইজড ভার্মি কম্পোস্ট প্রযুক্তি অত্যন্ত কার্যকর ও টেকসই। দুদু মিয়া ও জড়িনা বেগম এ প্রযুক্তির সফল উদাহরণ। তাদের উদ্যোগে এলাকার কৃষকেরা অনুপ্রাণিত হচ্ছেন। এই পদ্ধতিতে রাসায়নিক সারের ব্যবহার কমছে, মাটির উর্বরতা বাড়ছে এবং উৎপাদন খরচও কমে আসছে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য-পুরো উপজেলায় জৈব সার ব্যবহারের প্রচলন বাড়ানো, পরিবেশবান্ধব কৃষি প্রচলন এবং মাটির সুরক্ষা নিশ্চিত করা।
এখন দুদু মিয়া দম্পতির সাফল্যের গল্প ছড়িয়ে পড়েছে আশপাশের গ্রামেও। অনেক কৃষক তাদের কাছ থেকে শিখছেন কীভাবে কম খরচে এই পদ্ধতিতে সফল হওয়া যায়।
পরিবেশবান্ধব কৃষি ও বাড়তি আয়ের এক অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন এই দম্পতি। তাদের মতো আরও অনেক কৃষক যদি এগিয়ে আসেন, তাহলে টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে ক্ষেতলাল হতে পারে দেশের অন্যতম মডেল উপজেলা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান