ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৩-১০-২০২৫ দুপুর ১:৩৬

“তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে রাজশাহীর বাঘায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা হয়।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বাঘা পৌরসভা দল ও বাজুবাঘা ইউনিয়ন দল। রোমাঞ্চকর ম্যাচে বাঘা পৌরসভা ২-১ গোলে বাজুবাঘা ইউনিয়ন দলকে পরাজিত করে। খেলা উপভোগ করতে মাঠে উপচে পড়ে দর্শকদের ভিড়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানার অফিসার ইনচার্জ আ. ফ. ম. আসাদুজ্জামান, প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর রহমান, সাবেক উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াত আমির আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

খেলার ধারাভাষ্য দেন বিপ্লব কুমার রায়, শরিফুল ইসলাম ও আব্দুল হানিফ মিঞা।আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং মাদক থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানস্থল বর্ণিল সাজে সজ্জিত হয়, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

টুর্নামেন্টের মাধ্যমে বাঘা উপজেলায় তরুণদের মাঝে খেলাধুলার চেতনা, ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত