ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কালকিনি কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে জমে উঠেছে,কুন্ডুবাড়ির মেলা


কালকিনি প্রতিনিধি  photo কালকিনি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২৫ দুপুর ১:৫৩

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে মাদারীপুরের কালকিনি পৌরসভার ভুরঘাটা এলাকায় দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা বসেছে। দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ এই মেলায় শেষ মুহূর্তে ভিড় জমেছে হাজারো দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতার।
মেলাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন।
মেলার নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন মাদারীপুর জেলা পুলিশ সুপার নাঈম ইসলাম। তিনি মেলার আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং উপস্থিত জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয়দের মতে, কুন্ডুবাড়ির এই মেলা শুধু বিনোদন নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যও। মেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্প, মাটির জিনিসপত্র, শিশুদের বিভিন্ন খেলনা, খাবারসহ নানা পণ্যের দোকান বসেছে।
মেলার আয়োজক কমিটি জানিয়েছে, শান্তিপূর্ণভাবে মেলা শেষ করতে তারা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ