ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তারেক রহমান: রেজাউল ইসলাম রেজু


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২৩-১০-২০২৫ দুপুর ৩:১৪

 ​বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে নিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন বলে মন্তব্য করেছেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম রেজাউল ইসলাম রেজু।

 তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জন্য একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর। একটি গণতান্ত্রিক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় নওগাঁর আত্রাইয়ের মনিয়ারী ইউনিয়ন বিএনপির আয়োজনে পতিসর কাচারি বাড়ি চত্বরে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে আরও শক্তিশালী করে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন করাই আমাদের মূল দায়িত্ব। জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে বিএনপি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে। ​মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফারুক বখস্-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

​সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার। তিনি বলেন, বিএনপি সবসময়ই গঠনমূলক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কাজ করে চলেছি, যিনি সংগঠনকে গতিশীল রাখতে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। ঐক্যবদ্ধতার মাধ্যমেই আমরা সামনে এগিয়ে যাব এবং জনগণের জন্য কাজ করে যাব।

​এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহক আলী, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আঃ মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী এবং উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, প্রমুখ।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি