জনসমুদ্রে পরিনত উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের প্রচারণা সভা
রাজশাহীর বাগমারায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের প্রচারণা সভা জনসমুদ্রে পরিণত হয়েছে। বুধবার সন্ধ্যা সাতটায় ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা পরিণত হয় বিশাল জনসভায়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। শুরু থেকেই মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বক্তারা বলেন, দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার শিকার বাগমারার মানুষের প্রত্যাশা—অধ্যাপক কামাল হোসেনই পারেন এ এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিতে। তিনি নিয়মিত তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দলকে সংগঠিত করতে নিরলসভাবে কাজ করছেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক কামাল হোসেন বলেন, “ধানের শীষের পক্ষে জনগণের জোয়ার উঠেছে, এই জোয়ার কেউ থামাতে পারবে না। মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ন্যায়ের শাসন চায়।”
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাগমারায় বিএনপির এই গণসমাবেশ স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ ও আশার সঞ্চার করেছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী