ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে ৪৩ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২১ বিকাল ৬:৪

সিরাজগঞ্জের তাড়াশে এবার ৪৩টি মন্ডপে শারদীয় দূর্গা পুজা।করোনা সংক্রমনের কারনে সরকারি ঘোষণা মোতাবেক এ বছর স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই দুর্গা উৎসব পালন করা হবে। হিন্দু সম্প্রদায়ের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কারুশিল্পীরা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় উৎসব দুর্গাপূজা ১১ অক্টোবর ২০২১ থেকে শুরু হবে। উৎসব চলবে ৫ দিন ধরে। এই উৎসবকে ঘিরে দেশের অন্যান্য স্থানের ন্যায় এ উপজেলাতেও  চলছে ব্যাপক প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। সেই সঙ্গে প্রতিবারের ন্যায় প্রতিটি পূজামণ্ডপের সামনে নানান সাজে নির্মাণ করা হচ্ছে এক একটি গেট।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, এবার উপজেলার একটি পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে ৪৩টি স্থানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

তাড়াশ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার গোস্বামী ও সাধারন সম্পাদক আনন্দ কুমার ঘোষ বলেন, তাড়াশ উপজেলায় মোট ৪৩টি মণ্ডপে শারদীয় দুর্গাউৎসব পালিত হবে। এরমধ্যে তাড়াশ পৌরসভা/সদর ইউনিয়নে ১৫টি মণ্ডপে, মাধাইনগর ইউনিয়নে ৬টি, দেশীগ্রাম ইউনিয়নে ৮টি , তালম ইউনিয়নে ৬টি, বারুহাস ইউনিয়নে ৪টি মাগুড়া বিনোদ ইউনিয়নে ২টি নওগাঁ ইউনিয়নে ১টি ও সগুনা ইউনিয়নে ১টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এ লক্ষ্যে সকল মণ্ডপে পরিচ্ছন্ন ও প্রতিমা তৈরির কাজ চলছে। আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসব শুরু হয়ে ১৫ অক্টোবর মহাবিজয়ার মধ্যদিয়েই উৎসবটির সমাপ্তি করা হবে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা তৎপর রয়েছি। প্রত্যেকে মণ্ডপে পুলিশ, গ্রামপুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হবে।

জামান / জামান

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট