ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গণমাধ্যম কর্মী স্বর্ণময়ীকে আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২৫ দুপুর ৩:২৩

গণমাধ্যম কর্মী স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি ও কর্মস্থলে নারীদের নিরাপত্তার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহষ্পতিবার সকাল ১০টায় শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহের বিক্ষুব্ধ সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি থেকে স্বর্ণময়ীর আত্মহত্যার প্ররোচনাকারী নারী নিপীড়ক আলতাফ শাহনেওয়াজকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি করা হয়।

ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুষেন্দু ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গণশিল্পী সংস্থার সভাপতি আব্দুস সালাম, এক্স কাঞ্চননগরীয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিনুর রহমান লিটন, মানবাধিকার কর্মী রওশন আরা লিনা, ঝিনাইদহ সামাজিক ঐক্যজোটের সভাপতি গাউস গোর্কী, প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝিনাইদহের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ, কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, "আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে স্বর্ণময়ী সহ ঢাকা স্ট্রিমের অন্যান্য নারী কর্মীরা লিখিত অভিযোগ দায়ের করলেও, প্রতিষ্ঠানটি কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে, মানসিকভাবে বিপর্যস্থ হয়ে স্বর্ণময়ী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। স্বর্ণময়ীর মৃত্যুর ঘটনা কর্মস্থলে নারীদের নিরাপত্তা কতটুকু তার একটি বাস্তব উদাহরণ। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি অবিলম্বে নারী নিপিড়নকারী আলতাফ শাহনেওয়াজকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিৎ করতে হবে।"

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ