ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ২৩-১০-২০২৫ রাত ১০:২৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মাগুরা-২ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ কোটি ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, আগামী তিন মাস পরই দেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়ীয়া গ্রামের নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “আমার নির্বাচনী আসন মাগুরা-২ থেকে আমি একাধিকবার নির্বাচন করেছি। ফ্যাসিবাদের কঠিন আমলেও মাত্র দুই হাজার ভোটে আমি পরাজিত হয়েছিলাম। এবার যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে চাই।

তিনি আরও বলেন,“এলাকার জনগণ এখন শতভাগ উদ্দীপনা ও উৎসাহ নিয়ে আমার সঙ্গে কাজ করছে। দলের ভেতরে যে গ্রুপিং বা বিভাজন দেখা যায়, তা শুধুমাত্র বাহ্যিক। নির্বাচনের তফসিল ঘোষণা হলে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবে।”
নিতাই রায় চৌধুরী বিশ্বাস করেন, দেশের তরুণ সমাজই এবার পরিবর্তনের মূল চালিকা শক্তি হবে। তিনি বলেন,
“যুব সমাজ আজ পরিবর্তনের জন্য প্রস্তুত। তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ।”
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে পেতে সাধারণ জনগণের মধ্যেও আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত