বালিয়াকান্দিতে বিএনপির কর্মী সম্মেলন
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪ ৭ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জামালপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কবিবর রহমান মোল্লার সভাপতিত্বে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তি কার্যক্রম উপলক্ষে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউর আজম চুন্নু,জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জামালপুর কলেজের প্রভাষক
মীর মনিরুজ্জামান বাবু।এসময় আরও উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি রঞ্জু সরদার, সাবেক সহ-সভাপতি সোহেল রানা ডিউক,আনোয়ার খান মুক্তি, সবুজ ফকির,মেজবা উদ্দিন,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ইতুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার