কর্ণফুলীতে ৯ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ : নীরব প্রশাসন
চট্টগ্রামের কর্ণফুলীতে চরলক্ষ্যা এলাকায় দীর্ঘদিনের পুরানো একটি রাস্তা বন্ধ করে দেয়ায় ৯টি পরিবার অবরুদ্ধ অবস্থায় পড়েছে। প্রশাসনের সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা-থানার অফিসার ইনচার্জের কাছে লিখিতভাবে সহযোগিতা চাইলে তারাও রহস্যজনক কারণে অবরুদ্ধ পরিবারটিকে সহায়তা করতে প্রশাসনের কেউ এগিয়ে আসেনি বলে স্থানীয়রা জনান।
জানা গেছে, উপজেলার চরলক্ষ্যা ওজির আলী ফকিরের বাড়ী প্রকাশ মকবুল সওদাগরের বাড়ী এলাকায় অসহায় ৯টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ অবস্থায় আছে। এলাকার মৃত আমীর হোসেনের পুত্র মোহাম্মদ কাশেম, মোহাম্মদ কাশেমের পুত্র আব্দুর রহমান, আব্দুস সালাম, আব্দুল মান্নান, আব্দুল হাকিম, আব্দুল হালিম, আবদুন নুর। মৃত আমির হোসেনের পুত্র মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ ইয়াছিনের পুত্র মোহাম্মদ নাসির, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আবছারসহ দীর্ঘদিনের চলাচলের পথে পাঁকা খুঁটি দিয়ে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখেন বলে জানায়। গত শুক্রবার সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
মোহাম্মদ জহুরুল আলম বলেন, টাকা ও ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার প্রতিবেশীরা চলা চলের পথ দখল করে পাঁকা খুঁটি দিয়ে ঘেরাও করে রেখেছে। আমরা এখন নয় পরিবারের শতাধিক বাসিন্দা চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অবরুদ্ধ হয়ে যাওয়ার ঘটনায় জহুরুল আলম বাদী হয়ে কর্ণফুলী থানায় গত ২৩ আগস্ট অভিযোগ করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদেকেও জানানো হয়েছে।
চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক জানান, আমার ৬৩ বছর বয়সে আমি দেখে আসছি এটি একটি চলাচলের রাস্তা। এ চলা চলের রাস্তাই যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই এটা এলাকাবাসী কেউ মেনে নিবে না।
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ জানান, বিষয়টি আমার জানা নেই তবে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা জানান, এ ধরণের কোন অভিযোগ আমাদের কাছে আসেনি, যদি পরিবারগুলো আমার কাছে আসে আমি তাদেরকে সার্বিক সহযোগিতা করব।
জামান / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই