ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বই বিতরণ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২৫ দুপুর ৩:৪৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।

কলেজ গভর্ণিং বডির সভাপতি দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও কলেজের প্রভাষক সাঈদুর রহমান চৌধুরীর  সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সদস্য গাজী নিজাম উদ্দিন, সদস্য নুরুল হুদা হামিদী, সদস্য মাঈন উদ্দিন, সদস্য কামরান সরোয়ার্দী, রাজনীতিবিদ মেজবাউল হক মানিক, কলেজের সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন জাফর, নিজাম উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আবদুল্লাহ, অভিভাবক মোজাম্মেল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার কোন বিকল্প নেই। পড়াশোনা ছাড়া ভালো ফলাফল কিছুতেই আশা করা যাবে না। দীর্ঘ ১৭ বছর পড়াশোনা না করেও অহরহ পাশ দিয়েছে। মেধার কোন মূল্যায়ন হয়নি। 

অনুষ্ঠানে কলেজের প্রতিবন্ধি শিক্ষার্থী সুমাইয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি হুইল চেয়ার, ২০ হাজার নগদ অর্থ ও তার সারাজীবন পড়াশোনার দায়িত্বভার গ্রহণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান।

অনুষ্ঠানে ৫৪ জন শিক্ষার্থীকে বই প্রদান করা হয়। এছাড়া সংবর্ধনা প্রদান করা হয় কৃতি শিক্ষার্থীদের

এমএসএম / এমএসএম

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার