হাতিয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে অভিভাবকদের হতাশা
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে। এই দ্বীপ উপজেলার ছয়টি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০৫৪ জন। তন্মধ্যে পাশ করেছে ২৬৭ জন এবং ফেল করেছে ৭৮৭ জন। গড় পাসের হার ২৫.৩৩ এবং ফেল ৭৪.৬৭ । তবে ছয়টি কলেজের মধ্যে তুলনামূলক ভাবে ভালো করেছে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজ। ওই কলেজের পাশের হার ৪৯.৮১ । অন্যান্য কলেজের চিত্র ঃ হাতিয়া দ্বীপ সরকারি কলেজে মোট পরীক্ষার্থী ৪৬৬ জন,পাশ করেছে ৭৪ জন, পাশের হার ১৫.৮৮। হাতিয়া ডিগ্রি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭০ জন, পাশ করেছে ৩৩ জন, পাশের হার ১৯.৪১ । প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬১ জন, পাশ করেছে ১৩০ জন, পাশের হার ৪৯.৮১ । হাতিয়া কমিউনিটি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫ জন, পাশ করেছে ৭ জন, পাশের হার ১৫.৫৬ । তমরদ্দি স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩ জন, পাশ করেছে ২ জন, পাশের হার ৮.৭০ এবং মোহাম্মদ আলী কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৯ জন, পাশ করেছে ২১ জন, পাশের হার ২৩.৬০। অর্থাৎ হাতিয়ায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০৫৪ জন, পাশ করেছে ২৬৭ জন, ফেল করেছে ৭৮৭জন , গড় পাশের হার ২৫.৩৩ এবং গড় ফেল এর হার ৭৪.৬৭ । দ্বীপ উপজেলা হাতিয়ায় এবারের এইচএসসি পরীক্ষায় চারভাগের একভাগ পাশ এবং তিন ভাগ ফেল। এই ফলাফলে অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত