ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে এক যুগ পর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ১২:২০

 ফরিদপুরের মধুখালীতে দীর্ঘ এক যুগ পর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মধুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু সহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “এখন থেকেই সবাই নির্বাচনের মাঠে নামবেন। বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। মা-বোনদের বোঝাবেন যেন আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করে সরকার গঠনের পথ সুগম করা যায়।” তিনি আরও বলেন,“জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন— বিএনপি ক্ষমতায় এলে সর্বপ্রথম দেশের বেকার যুবকদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। স্থানীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘ এক যুগ পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সংগঠনের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

Aminur / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত