আত্রাইয়ে নিউইয়র্ক প্রবাসী আশা কবিরের অর্থায়নে আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
নওগাঁর আত্রাইয়ে আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে নিউইয়র্ক প্রবাসী আশা কবিরের নিজ অর্থায়নে ২ কোটি টাকা ব্যয়ে আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বৈকাল সাড়ে ৪টায় সাহাগোলা রেল-স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত পাকা রাস্তা সংলগ্ন আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলমগীর কবির ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. আলমগীর কবিরের মেয়ে নিউইয়র্ক প্রবাসী আশা কবির-এর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. আলমগীর কবির।
তিনি বলেন, মসজিদ হলো আল্লাহ্র ঘর, আর আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন একটি পবিত্র ও বরকতময় কাজ। আমি আমার মেয়ে আশা কবিরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তার এই মহৎ উদ্যোগের জন্য। প্রবাসে থেকেও সে যে তার জন্মভূমির মানুষের জন্য কিছু করার এবং ধর্মীয় কাজে অংশীদার হওয়ার প্রেরণা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমার দৃঢ় বিশ্বাস, এই মসজিদ এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের আশা পূরণ করবে এবং সবাই মিলে এর রক্ষণাবেক্ষণে যত্নবান হবেন।
আমি জনপ্রতিনিধিত্বকালীন এলাকার উন্নয়নে সার্বিক চেষ্টা করেছি। সে সময়ও জনগণের মাঝে ছিলাম, এখনও আছি এবং জনগণের ভালবাসা নিয়েই যেন আমি দুনিয়া থেকে যেতে পারি। সাবেক এই প্রতিমন্ত্রী গতকাল শুক্রবার বিকেলে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন আয়েশা মসজিরেদর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
আলমগীর কবির ফাউন্ডেশনের চেয়ারপার্সন বশা কবির তার সমাপনী বক্তব্যে বলেন, আমার মরহুম দাদীর নামে এই মসজিদটি স্থাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই কাজটি আমার জীবনে এক বিশেষ মুহূর্ত। আমি আশা করি, এই মসজিদ কেবল একটি ইবাদতের স্থান হবে না, এটি অত্র এলাকার মানুষের মিলনকেন্দ্র হয়ে উঠবে। আমার বাবা এবং ফাউন্ডেশনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই যারা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নওগাঁ নামাজগড় গাউসুল আজম মাদ্রাসার অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মো. আব্দুল সাত্তার দেবীপুরী। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্থপতি সুজাউল ইসলাম সুজা, রানীনগর শেরে বাংলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন প্রথিক, এ্যাডভোকেট জয়নাল আবেদীন,
মোজাহারুল হক, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মো. ইয়াকুব আলী মজনু, রাণীনগর মহিলা দলের সভানেত্রী ফাইমা, রেজা দেওয়ান, নাসির উদ্দিন টনি, রফিকুল ইসলাম, আবু জাহিদ ডালিম, শহিদুল ইসলাম, নূরুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলম প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার