ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নেত্রকোনায় খায়েরবাংলা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন- চ্যাম্পিয়ন দিগজান একাদশ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ১:৪১

‍‍‍"সুস্থ দেহ সুন্দর মন"এ শ্লোগানকে প্রতিপাদ্য করে  নেত্রকোনা সদর উপজেলায় মেদনী ইউনিয়নে খায়েরবাংলা দাসপাড়া ফুটবল মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ৩টায় এলাকাবাসি ও যুবসমাজের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টে  দিগজান একাদশ ১–০ গোলে খায়েরবাংলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
‎
‎ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ১২ নাম্বার জার্সিধারী খেলোয়াড় অপূর্ব। খেলার শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে অপূর্বের নিখুঁত শটে জয় নিশ্চিত হয় দিগজান একাদশের।
‎
এ ‎টুর্নামেন্টের সভাপতিত্ব করেন সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব মোঃ ফখরুল ইসলাম খান (রতন মেম্বার) এবং সঞ্চালনায় ছিলেন মোঃ ইমাম উল্লাহ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ মুজিবুর রহমান খান এবং এ ফাইনাল খেলা উদ্বোধন করেন নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি নেতা সাবেক জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি,সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান।
‎
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শামসুল হুদা শামীম, উপজেলা বিএনপি'র সদস্য মোঃ রফিকুল ইসলাম খান, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মানিক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ অলি উল্লাহ খান, ‎ঠাকুরাকোনা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. রফিকুল ইসলাম খান (সংগ্রাম),মেদনী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আবুল হাসেম,সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন খান,সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহীন মিয়া,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নরুল আমিন খান,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আবুল কাসেম ও কে.এম.সাখাওয়াত হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ববৃন্দ।
‎
খেলার দিন মাঠে ছিল উপচে পড়া দর্শকের ভিড়। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন