ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ফেসবুকে মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ২:৭

ফেসবুকে মানহানিকর মন্তব্যের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামে সংবাদ সম্মেলন করেছেন আশরাফুল ইসলাম শাহীন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শাহীন অভিযোগ করে বলেন, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় নঈমমিয়া বাজার এলাকায় তিনি কিছু কৃষককে সার আটকাতে দেখেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, স্থানীয় সার ব্যবসায়ী তাহের ২০ বস্তা পিএসপি সার ১ হাজার ৬৫০ টাকা দরে ক্রয় করে বাইরে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি আরও দাবি করেন, স্থানীয় কৃষকরা প্রয়োজনীয় সার না পেলেও কিছু অসাধু ব্যবসায়ী রাতের আঁধারে সার কালোবাজারে বিক্রি করছেন। এ ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য করা হয়।

শাহীন বলেন,এ ঘটনার বিষয়ে তিনি উপজেলা কৃষি উপসহকারীকে অবহিত করেন এবং আটক করা সার উপসহকারীর কাছে হস্তান্তর করেন। তবে পরে জানতে পারেন, সারগুলো পুনরায় ওই ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪