ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২১ বিকাল ৭:২৬

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আরো একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন বলা জানা যায়।

জানা গেছে, শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম বড় মাদ্রাসার সামনে প্রধানসড়কে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শহিদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় সাথে থাকা আরো একজন গুরুতর আহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী শহিদুল ইসলাম চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকার তাজুল ইসলামের ছেলে বলে জানা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহিদুল ইসলামসহ তার সাথে থাকা আরো একজন মোটরসাইকেল আরোহী কুতুবদিয়ার শাহ্ মালেক শাহ্ (রহ.)-এর মাজার জেয়ারতের উদ্দেশ্যে বের হন। বাঁশখালীর চাম্বল বড় মাদরাসা পর্যন্ত পৌঁছালে দক্ষিণ দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শহিদুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহীর মাথার একপার্শ্ব থেঁতলে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শিলকুপস্থ বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে আসেন।

বাঁশখালী স্কয়ার ক্লিনিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ জাবেদুল ইসলাম বলেন, প্রাথমিক চিকিৎসা প্রদান করে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক প্রেরণ করা হয়।

বাঁশখালী স্কয়ার ক্লিনিকের অ্যাম্বুলেন্সচালক আহাদ বলেন, গুরুতর আহত শহিদুল ইসলামকে চমেক নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামান / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন