মনপুরার মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীতে নেমেছে শত শত জেলে
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাত থেকে । নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন মনপুরার প্রায় ১ লাখ জেলে। মাছ ধরার জাল, নৌকা ও ট্রলার মেরামত করছেন তারা। আশা, কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরে ধার-দেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াবেন আবার। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই মনপুরার মেঘনায় জাল এবং নৌকা নিয়ে নদীতে নেমেছে শত শত জেলেরা। নেই মৎস্য অফিসের তদারকি ।
শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে শেষ হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। তাই ঋণ নিয়ে নৌকা মেরামত আর জাল কিনেছেন অনেকে। কেউ আবার পুরোনো জালকেই মেরামত করছেন। মেঘনা নদীতে প্রস্তুত রয়েছে সারি-সারি নৌকা আর ট্রলার।
আবার মনপুরার মেঘনায় বিভিন্ন এলাকায় দেখা যায় দিনের আলোতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আজ শেষ দিনে প্রকাশ্যে নৌকা এবং জাল নিয়ে নদীতে মাছ শিকার করছে জেলেরা।
মনপুরার জেলেরা জানান, প্রতি মৌসুমে ধার-দেনা করে জাল ও নৌকার কাজ করতে হয় । নদীতে মাছ পেলে এনজিওর লোনের টাকা এবং আড়ৎদার দের দাদনের টাকা পরিশোধ করতে চান মনপুরার মেঘনায় মাছ ধরায় অপেক্ষায় থাকা জেলেরা।
এদিকে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন , আজ ২৫ অক্টোবর রাত ১২ টার পর থেকে ২২ দিনের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হবে। জেলেরা পুনরায় আবারও নদীতে জাল পেতে ইলিশ শিকার করতে পারবে। আজ নিষেধাজ্ঞার শেষ দিনেও আমরা মনপুরার মেঘনায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। তিনি আরও জানান আশা করছি এবার জেলেরা মাছ পাবে। তারা লোকসান কাটিয়ে উঠতে পারবে। এবারের অভিযান সফল হয়েছে।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত