ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে মাদারীপুর র‍্যাব- ৮


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ৩:২৫

শরীয়তপুরের চাঞ্চল্যকর নাজমা বেগম হত্যা মামলার আসামি শহিদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম রিপন শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার সোনাই মোল্লার ছেলে। শনিবার দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “২১ অক্টোবর দুপুরে নাজমা বেগমকে নিজ ফ্ল্যাটে হত্যা করে পালিয়ে যায় আসামিরা । দীর্ঘ অনুসন্ধানের পর আমরা তাকে ২৪ অক্টোবর রাতে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হই।

র‌্যাব সূত্রে জানা গেছে, শরীয়তপুরের পালং থানার রূপনগর এলাকার বাসিন্দা নাজমা বেগমকে গত ২১ অক্টোবর দুপুরে তার ফ্ল্যাট বাসায় হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন ২২ অক্টোবর নিহতের ভাই দ্বীন ইসলাম বাদী হয়ে পালং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরবর্তীতে মামলাটি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা ২৪ অক্টোবর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নিহতের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। সে জানায়, স্বর্ণালংকার ও নগদ টাকার লোভেই নাজমা বেগমকে হত্যা করা হয়।নিহত নাজমা বেগম শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাজী কান্দি গ্রামের সেকেন্দার কাজীর মেয়ে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের পালং থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?