টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সাবেক বৃহত্তর টঙ্গী থানা যুবদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক, ৪৯নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ কামরুল ইসলাম কামু'র সভাপতিত্বে দিনব্যাপী এই অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসালামের তদারকিতে ২৫৮জন প্রতিবন্ধীদের মাঝে একটি সাদাছড়ি ও ১৫ কেজি চাউল বিতরণ করা হয়। সাংবাদিক মোঃ জসিম উদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ বায়েজিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় দৃষ্টি প্রতিবন্ধী টঙ্গী সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মর্জিনা রাস্তা পারাপার ও গণপরিবহন ব্যবহারে প্রতিবন্ধীদের প্রতি অসৌজন্যমূলক আচরণের কথা তুলে ধরেন। দৃষ্টি প্রতিবন্ধী জাহিদুল তাদের প্রতি সহযোগিতামূলক আচরণ করতে সকলকে অনুরোধ করেন। উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধীরা প্রায় সকলেই সভাপতি কামরুল ইসলাম কামু'র উদারতা, ভালোবাসা ও সহযোগিতার কথা স্মরণ করে বলেন, কামরুল ইসলাম কামু আমাদের প্রতি যত্নবান, তিনি আমাদের সবসময় সর্বাত্মক সহযোগিতা করেন।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা প্রতিবন্ধী ভাইবোনদের সাথে সহযোগিতামূলক আচরণ করতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, প্রতিবন্ধীদের স্বাধীনতা সহ কর্মক্ষেত্রে এবং শিক্ষাঙ্গনে সম অধিকার প্রতিষ্ঠায় আমাদের সজাগ থাকতে হবে।
সমাপনী ভাষণে কামরুল ইসলাম কামু বলেন, আল্লাহ আমাদের দৃষ্টিশক্তি দিয়েছেন। এই নিয়ামত আল্লাহর পরিক্ষা। তাই এই দৃষ্টিশক্তি দিয়ে মানুষের কল্যাণ, মানুষের উপকার করে এর শুকরিয়া আদায় করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমি, ৪৯ং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম মাহমুদ, গাজীপুর মহানগর যুবদলের সদস্য মোঃ আলাউদ্দিন মিয়া, ৪৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নাজিউর রহমান সুমন, যুবদল নেতা শাহজাহান, মহিলাদল নেত্রী লাইলি, মুক্তা, সূর্যবান, পিয়ারা আক্তার প্রিয়া।
Aminur / Aminur
কুড়িগ্রামে দুনীতিবিরোধী রচনা,বিতক,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মাদারীপুর থেকে মাদক সন্ত্রাস নির্মূল করা হবে: এমপি জাহান্দার
ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
বাগেরহাটে কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা খসরু আর নেই
কোনাখালীতে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন
পটুয়াখালীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪