ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আগামী বছরই ট্রেন যাবে পর্যটন নগরী কক্সবাজারে : ফেনীতে রেলপথমন্ত্রী


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৫-৯-২০২১ বিকাল ৭:৪১

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছর পর্যটন নগরী কক্সবাজার রেলপথে চট্টগ্রামের সাথে যুক্ত হবে। প্রধানমন্ত্রীর যে দশটি অগ্রাধিকার প্রকল্প আছে তার মধ্যে এ রেলপথ একটি। এছাড়া ঢাকা হতে চট্টগ্রাম পর্যন্ত সম্পূর্ণ রেলপথকে ব্রডগেজে রুপান্তর করা হবে। ব্রডগেজ লাইন স্থাপনের ফলে, আগে যে ট্রেন ঘন্টায় ৭০-৮০ কি.মি. বেগে চলত তা চলবে ১২০-১৫০ কি.মি. গতিতে।

বর্তমান সরকার রেলপথে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডাবল লাইনের কাজ দ্রতগতিতে চলছে। আজকেও ২৩ কি.মি. ডাবল লাইন উদ্বোধন করা হবে। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম থেকে সুবর্ণা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা যাবার পথে ফেনী রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতিকালে এক পথসভায় রেলমন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন স্ত্রী আইনজীবী শাম্মী আকতার মনি।

ফেনী-বিলোনিয়া রেললাইনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি সরকারের গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে। আশা করছি এ কাজটিও দ্রুততম সময়ে শুরু হবে। এ সময় মন্ত্রী ফেনী রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনােভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

জেলা আ'লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- ফেনী সদর সদর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।

জামান / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন