ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা প্রশিক্ষণ পেলেন নারী পুলিশেরা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ২:০

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর এবং পিজিএস একাডেমির উদ্যোগে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচীর আওতায় হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছে তিন শতাধিক নারী পুলিশ সদস্য। 
শনিবার (২৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাল্টিপারপাস সেডে মহিলা পুলিশ সদস্যদের নিয়ে এক সভা এবং বাস্তব প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার নিস্কৃতি চাকমা।  চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রবিউল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচীতে বক্তব্য রাখেন সিএসসিআর এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, মহিলা শল্যচিকিৎসকদল এর প্রধান ডা. সায়রা বানু শিউলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. বিন্দু রানী গোপ, ডা. অন্তরা কর ও সিএসসিআর হাসপাতাল এর প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুর রহমান ও ইঞ্জিনিয়ার মোঃআব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে নিস্কৃতি চাকমা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার এই উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি এই আয়োজনে উপস্থিত সকল পুলিশ সদস্যকে স্বাস্থ্য সু-রক্ষায় আরও সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন- সঠিক সময়ে রোগ নিরুপণ করা গেলে ব্রেস্ট ক্যান্সারে প্রাণহানির সংখ্যা অনেক হ্রাস পাবে।
মহিলা পুলিশ সদস্যদের নিয়ে অনুষ্ঠানে ডা. সায়রা বানু শিউলীর নেতৃত্বে একটি চিকিৎসকদল উদ্বুদ্ধকরণ ও ভিডিও প্রদর্শনীসহ হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
উদ্যোক্তাদের পক্ষ হতে জানানো হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার সহযোগিতায় অক্টোবর মাসব্যাপী ব্যাপক প্রচারণা কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা, শতকরা ৫০ ভাগ ছাড়ে পরীক্ষা এবং বিনামূল্যে ব্রেস্ট সার্জারীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অক্টোবর মাসব্যাপী প্রতি শনিবার, সোমবার এবং বুধবার বিকাল ৩টা থেকে ৬টা সিএসসিআর হাসপাতালে বিনামূল্যে স্ক্রিনিং এবং কনসালটেশন কার্যক্রম চলছে।এখানে উল্লেখ্য যে, অক্টোবর মাসব্যাপী মেয়র কর্তৃক সুপারিশকৃত ব্রেস্ট ক্যান্সার রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।

Aminur / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান