মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,পথচারী নারী নিহত
মাদারীপুরে লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক পথচারী নারী নিহত হয়েছে। রবিবার সকাল ১১ টায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফাতেমা বেগম (৫৫)।তিনি মস্তফাপুর ইউনিয়নের চতুরপারা মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা'যায়, মাদারীপুর পুরাতন বাসস্টান্ড থেকে টেকেরহাট যাচ্ছিল একটি লোকাল বাস। পথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নারী ফাতেমা বেগম (৫৫)। কে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় বাসের চাপায় আহত নারী ফাতেমা বেগম (৫৫) কে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন আমরা সকাল সাড়ে ১১ টার সময় খবর পাই। উকিলবাড়ি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে সাথে সাথে দুইটা ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মধ্যে এক মহিলা নিহত হয়েছে । গাড়ি উদ্ধার কাজ চলমান আছে রেকারের সাহায্যে উদ্ধার কাজ চলছে ।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু