খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বাড়ীর পাশে হাওড়ের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন। মৃত শিশুটি অত্র উপজেলার নগর ইউনিয়নের উদয়পুর গ্রামের মধ্যপাড়া এলাকার সুধাংশু সরকারের মেয়ে তৃনা সরকার(২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, বাচ্চাটি সবেমাত্র হাটাহাটি শিখেছে। সকালের দিকে কখন হাঁটতে গিয়ে শিশু বাচ্চাটি বাড়ীর পাশে হাওড়ের পানিতে পড়ে ডুবে যায় কেউ জানে না। এক প্রতিবেশি বাড়ীর পাশে গেলে দেখতে পায়, একটি শিশু বাচ্চা পানিতে ভাসছে। প্রতিবেশির ডাক চিৎকারে আশে পাশের লোকজন আসে ও তখন দেখতে পায় বাচ্চাটি মধ্যপাড়ার সুধাংশুর মেয়ে।
পরে স্থানীয়রা ও এই এলাকার ইউ,পি সদস্য পল্টু সামন্তে বাচ্চাটিকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন।
নগর ইউনিয়নের উদয়পুর গ্রামের ইউ,পি সদস্য পল্টু সামন্ত বলেন, বাচ্চাটি সবেমাত্র হাঁটতে শিখেছে।কখন যে বাচ্চাটি পানিতে ডুবে গেছে বাড়ীর কেহই জানে না। তিনি আরও জানান, যেহেতু আমরা হাওড় এলাকার মানুষ প্রত্যেক বাবা মাকেই সচেতন হতে হবে। বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে।
এ বিষয়ে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক মোঃ মঞ্জু মিয়া বলেন, একটি দুই বছরের মেয়ে বাচ্চা হাওড়ের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বাচ্চাটি খালিয়াজুরী হাসপাতালে আছে। বাচ্চার সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছে। মৃত বাচ্চার অভিভাবকদের যদি কোন অভিযোগ না থাকে, তাহলে আবেদনের প্রেক্ষিতে অভিভাকদের কাছে মৃত বাচ্চাটিকে হস্তারণ করা হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী