ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ২:২৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের চারপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় চারপাড়া এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক (সফর তালুকদার)।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান ভূঁইয়া,
সঞ্চালনায় ছিলেন দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব মোঃ আব্দুল ওয়াদুদ মৌলভী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়কগণ —
মোঃ আকতার হোসেন তালুকদার, বিল্লাল হোসেন, সালাম মুন্সি, আবু তাহের প্রধান, এবং সার্ভেয়ার বিল্লাল হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন বারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম খান।
সম্মেলনের সার্বিক সহযোগিতায় ছিলেন হাজী মোঃ আব্দুল আলী মেম্বার, মোঃ আব্বাস বেপারী ও মোঃ আকতার হোসেন মুন্সী।
সভায় বক্তারা বলেন,

“দেশের কৃষকদের ন্যায্যমূল্য ও অধিকার রক্ষায় কৃষকদলকে আরও সংগঠিত হতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দাউদকান্দি উপজেলা কৃষকদলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, বারপাড়া ইউনিয়ন।
আলোচনার শেষে ইউনিয়ন কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার