ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও সংস্কারের দাবিতে মানববন্ধন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ২:২৬

নওগাঁর আত্রাই উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ এবং স্টেশনটির আধুনিক সংস্কারের দাবিতে  রোববার (২৬ অক্টোবর) এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​আত্রাই উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধনটি সকাল ১০ টায় আত্রাই রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। দাবি আদায়ে শত শত মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। মানববন্ধনে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং  বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খবিরুল ইসলাম।

​ তিনি বলেন, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি আত্রাই উপজেলাবাসীর জন্য যোগাযোগের লাইফলাইন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, এই গুরুত্বপূর্ণ স্টেশনটি আজ অবহেলিত। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ না থাকায় হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এটি কেবল আত্রাই নয়, পার্শ্ববর্তী এলাকাগুলোর জন্যও একটি বড় সমস্যা। 

তিনি আরও বলেন, আমরা অবিলম্বে কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, তারা যেন জনগণের এই ন্যায্য অধিকার নিশ্চিত করে আহসানগঞ্জ স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ মঞ্জুর করেন এবং স্টেশনটিকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে দ্রুত সংস্কার করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে আত্রাইবাসী প্রস্তুত।

এছাড়াও বক্তব্য রাখেন, আত্রাই নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহিন আহমেদ, ভোঁপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ওবায়দুল্যা, দলিল লেখক সৈকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুর রশিদ, মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ। 

​মানববন্ধনে স্থানীয় বিপুল সংখ্যক জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের দাবি বাস্তবায়নের পক্ষে সোচ্চার হন। বক্তারা অবিলম্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জনগণের এই সমস্যা সমাধানের জোর দাবি জানান।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক