রায়পুরে ২২দিনে মৎস্য কর্মকর্তার ৫৬ অভিযান
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মা ইলিশ রক্ষায় ২২ দিনে ৫৬ টি অভিযান পরিচালনা করেছেন বল অফিস সূত্রে জানা গেছে।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫। উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড, রায়পুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মোট ৫৬ টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮,৬৮,০০০ মিটার (মূল্য ১,৭৩,৬০,০০০ টাকা) নিষিদ্ধ কারেন্ট জাল ও ১,২১০ কেজি ইলিশ জব্দ করা হয় এবং ১১ জন জেলেকে মোট ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এ যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান।
অভিযান শেষে ফের জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা।
এবছর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সবচেয়ে বেশি কঠোর অভিযান পরিচালনা করেছেন বলে জানা যায়।
তবে কঠোর অভিযান থাকলেও কিছু কিছু অসাধু জেলেরা প্রশাসনের নজর ফাঁকি দিয়ে মা ইলিশ নিধন করেছেন বলেও তথ্য পাওয়া গেছে।
এসব জেলেরা বলেন, " রক্তচোষা দাদনধাতাদের চাপে পড়েই তারা জীবনের ঝুঁকি নিয়ে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছেন তারা।
তারা সরকারের কাছে দাবী তুলে বলেন, " সরকার যদি জেলেদের জন্য সুধবিহীন সহজ শর্তে লোনের ব্যবস্থা করতেন তাহলে আমাদেরকে আর দাদনধাতাদের থেকে মোটা অংকের সুদে টাকা নিতে হতোনা এবং আমরা তাদের চাপে পরে স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে অভিযানকে উপেক্ষা করে নদীতে যেতে হতোনা। আমাদের একটাই দাবী আমাদের জেলেদের জন্য একটা সুধ বিহীন ব্যাংক চাই, যেখান থেকে আমরা সহজ শর্তে লোন নিয়ে নৌকা জাল কিনে মাছ ধরে নিজেরা স্বাবলম্বী হতে পারি।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা