পাঠানপাড়া বাজারে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার শুভ উদ্বোধন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা কেন্দ্র। স্থানীয় মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ শুভ উদ্বোধন অনুষ্ঠান।
বড়তারা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর নেওয়াজ, ম্যানেজার মিডল্যান্ড ব্যাংক মোকাতলা শাখা, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান পুতুল, প্রতিষ্ঠাতা সভাপতি, বড়তারা ইউনিয়ন বিএনপি । এছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবা এখন গ্রাম পর্যায়েও সহজলভ্য। মিডল্যান্ড ব্যাংকের এই উদ্যোগ স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনবে। নতুন এই এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের মাধ্যমে স্থানীয় গ্রাহকরা এখন থেকেই জমা-উত্তোলন, রেমিট্যান্স, একাউন্ট খোলা, ঋণ আবেদনসহ নানা ধরনের ব্যাংকিং সেবা নিজ এলাকার মধ্যেই সহজে গ্রহণ করতে পারবেন।
মাহি-মাওয়া এন্টারপ্রাইজের প্রতিনিধি মোঃ মমতাজুর রহমান বলেন, এলাকার সাধারন মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আমরা সেই সেবা নিশ্চিত করতে পারব।
আব্দুল হান্নান নামের একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, আগে ব্যাংকে যেতে হতো কয়েক কিলোমিটার দূরে, এখন হাতের কাছেই সেবা। এটা আমাদের সময় ও খরচ দুই-ই বাঁচাবে।
স্থানীয়রা মনে করছেন, এই এজেন্ট ব্যাংকিং সেবা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে এবং সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে। আজকের উদ্বোধনের মধ্য দিয়ে পাঠানপাড়া বাজারে ব্যাংকিং সুবিধার সূচনা হলো এক নতুন অধ্যায়ের।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত