ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দালাল দিয়েই চলছে সমাজসেবা অফিস

রৌমারীতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার নাম কর্তনের অভিযোগ


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ৪:৩৯

কুড়িগ্রামের রৌমারীতে শতশত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার নামের তালিকা থেকে নাম কর্তন ও দালালদের মাধ্যমে স্বচল ব্যক্তিদের প্রতিবন্ধি ভাতার নাম দেওয়ার অভিযোগ উঠেছে সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এর বিরুদ্ধে। প্রায় এক বছর থেকে ভাতাভোগীরা ভাতা না পেয়ে প্রতিদিন সমাজসেবা অফিসে ধরনা ধরলেও সুকেীশলে তাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে। তাই বয়স্ক বিধবা ও প্রতিবন্ধি ভাতার টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। 
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, অনেক আগে থেকেই তারা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার টাকা নিয়মিত পেতেন। চলতি বছরের প্রথম দিকে রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের ভাতাভোগীদের অনেকের বিকাশ নাম্বারে টাকা আসেনি। ওই সময়ে সুবিধা বঞ্চিতরা উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসলেও সব নাম ঠিক করে দেওয়ার আশ্বাস দেন কর্মকর্তা। তবে দায়িত্বে থাকা কর্মকর্তা শরিফুল ইসলাম দোষারোপ করছেন সাবেক কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিনকে। এ অবস্থায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ব্যক্তিরা দিনের পর দিন সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলেও কোন সমাধান দেননি কর্মকর্তা।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর আশ্রয় কেন্দ্র এলাকায় একই পরিবারের একাধীক স্বচল ব্যক্তিকে ইউনিয়ন সমাজকর্মী জাইদুল ইসলাম জাহিদ প্রতিবন্ধি সাজিয়ে নুর জাহান, কহিনুর, জাহানারা, কলিম উদ্দিন, রশিদা, ওয়াহেদ আলী, বাদশা মিয়া, ইউনুস আলী ও রমজান আলী সহ অনেকের নামে ভাতা দেওয়া হয়েছে এবং কারো কারো সিম নম্বর পর্যন্ত নিয়েছেন ওই সমাজকর্মী।  
এছাড়াও উপজেলার ৬টি ইউনিয়নে দালালদের মাধ্যমে অর্থের বিনিময় কর্তনকৃত নামগুলো চুড়ান্ত করা হয় এবং যথা নিয়মে ভাতাও পান তারা। এসব দালালদের সাথে ইউনিয়ন সমাজকর্মীরা কৌশলে তাদের বাসায় ও বিভিন্ন নিরাপদ স্থানে গিয়ে চুক্তি করেন।   
অপর দিকে জন্মগত প্রতিবন্ধি রহম আলী নিয়মিত ভাতা পেলেও বছর খানেক আগে তার নাম কর্তন করা হয়েছে। এরকম অসংখ্য প্রতিবন্ধি ব্যক্তির নাম ঢালাও ভাবে কর্তন করেছেন সমাজসেবা কর্মকর্তা। একই ভাবে শতশত বয়স্ক ও বিধবা ব্যক্তির নাম কর্তন করা হয়েছে। যারা প্রায় এক বছর আগে থেকে এই ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। ভাতা বঞ্চিতরা প্রতিদিন সমাজসেবা অফিসে নামের জন্য ভীর করছেন। সমাজসেবা কর্মকর্তা ও কর্মচারিরা ভাতা বঞ্চিতদের সুকৌশলে ফিরিয়ে দিচ্ছেন। তা ছাড়াও স্বামী বেচে থাকলেও অর্থের বিনিময় মুনজুয়ারা খাতুন, সুফিয়া খাতুন ও ফালানি খাতুন সহ অগনিত মহিলাদের বিধবা সাজিয়ে ভাতার নাম দেওয়া হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তার এহেন ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সমাজসেবা অফিসটি দালালমুক্ত চান এলাকাবাসি।
জন্মগত প্রতিবন্ধি রহম আলী জনান, আমি আগে থেকেই প্রতিবন্ধি ভাতা পাই। গত বছর থেকে টাকা পাই না। শোনেছি স্যারেরা নাম কেটে দিছে। তারা আশ্বাস দিছে আমার নামটা করে দিবে। সে আরোও জানান এ কথা যেনো কাউকে না বলি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আমি যোগদানের আগের ঘটনা এটি। তাই এবিষয়ে কিছু জানিনা। অফিসে যারা আসছে, তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজ নিয়ে সমস্যা সমাধান করছি। স্বচল ব্যক্তির নামে প্রতিবন্ধি ভাতার নাম থাকলে তথ্য যাচাই-বাছাই করে বাদ দেওয়া হবে। তাছাড়া ভাতা বঞ্চিতরা নতুন করে আবেদন করতে পারবেন। তবে দালালদের মাধ্যমে নাম দেওয়ার বিষয়েটি তিনি এড়িয়ে যান।   
কুড়িগ্রাম জেলার সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম মনিরুজ্জামান এর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত