তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি ফসলের প্রণোদনা বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে গম,সরিষা, সূর্যমূখী, শীত পেঁয়াজ, মসুর, খেসারী, অরহর ফলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, রির্পোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমূখ । অনুষ্ঠানে ইউএনও নুসরাত জাহান বলেন, “আপনাদের সার নিয়ে দুঃশ্চিন্তার কোন কারণ নেই। রবি মৌসুমে সারের কোন প্রকার সংকট হবে না। আপনারা অযথা গুজবে কান দিবেন না। আপনারা যে বীজ ও সার বিনামূল্যে পেয়েছেন, তা সঠিক ভাবে চাষের কাজে লাগিয়ে রবি মৌসুমে গম,সরিষা, সূর্যমূখী, শীত পেঁয়াজ, মসুর, খেসারী, অরহর ফলের উৎপাদন বাড়াবেন। এতে নিজেরাও লাভবান হবেন, উপজেলাও কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে।” উল্লেখ্য, ওই প্রণোদনার আওতায় উপজেলার ৯ হাজার ৮২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
Aminur / Aminur
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী