মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় কেন্দ্রীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী ছাড়াও জেলার যুবদলের হাজারো নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় আসবে বিএনপি। নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন করে দেশ ও জাতীয় উন্নয়নে কাজ করবে দলটি। এতে যুবদলের নেতাকর্মীরা অগ্রনী ভূমিকা রাখবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর কোন অভাব থাকবে না। বক্তব্যের এক পর্যায়ে নেতারা আরো বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে কোনদিন যেন স্বৈরাচারের দোসররা মাথা উঁচু করে আর দাঁড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
মাদারাীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-২ আসনের মনোনয়নপ্রত্যাশি মিল্টন বৈদ্য। এ ছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার, মাদারীপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু , জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বিএম আরিফুর ইসলাম, পৌর যুবদলের আহবায়ক বাশার মাতুব্বর প্রমুখ।
Aminur / Aminur
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু