দলিল লেখক সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি রশিদ, মহাসচিব টমাস
বাংলাদেশ দলিল লেখক সমিতির নতুন ২৪ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে এম এ রশিদ সভাপতি এবং কে এস হোসেন টমাস মহাসচিব নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সমিতির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে রফিকুল ইসলাম সরকার ও নুরুল হক মিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান, এ তাহের, মুস্তাফিজুর রহমান মল্লিক ও শরিফুজ্জামান সজল ভাইস চেয়ারম্যান, এস এম আয়নাল হক, মো. ফিরোজ আলম ও আমিনুল ইসলাম আখন্দ সিনিয়র যুগ্ম মহাসচিব, এবং মো. রুহুল আমিন খান, মোহাম্মদ আরজু আখন্দ ও মো. সিদ্দিকুর রহমান লিটু যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সম্মেলনে দলিল লেখক সমিতি সরকারের কাছে ৭ দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুত দলিল প্রতি ন্যূনতম ৪ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন করতে হবে।
লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল লিখতে বা মুসাবিদা করতে পারবে না।
থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করতে হবে।
পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে দলিল লেখকদের কোনো মামলায় অভিযুক্ত করা যাবে না।
অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদানে থানা ও জেলা কমিটির সুপারিশ বাধ্যতামূলক করতে হবে।
দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।
এমএসএম / এমএসএম
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’