ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর জনদুর্ভোগ নিয়ে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৭-১০-২০২৫ বিকাল ৫:৪৬

পটুয়াখালীর দীর্ঘদিনের জনদুর্ভোগ ও নাগরিক সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে সদর রোডের মল্লিকা রেস্তোরার অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বশার, নির্বাহী সদস্য সাইদুর রহমান খান পাবেল, দপ্তর সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, “পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এখন দুর্নীতি, অব্যবস্থাপনা ও একটি অদৃশ্য সিন্ডিকেটের কবলে জিম্মি হয়ে পড়েছে। তাই তিনি সতর্ক করে বলেন, “১৫ নভেম্বরের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ১৮ নভেম্বর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর (ডিজি অফিস) ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করব।”
সংবাদ সম্মেলনে শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ার বিষয়টি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নাহিয়ান বলেন, “পটুয়াখালী শহরের খালগুলো এখন দখল, ভরাট ও দূষণের কারণে ধ্বংসের পথে। তিনি খাল পুনঃখনন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু এবং নিয়মিত মশক নিধনের কার্যকর কর্মসূচি বাস্তবায়নের দাবি জানান।
এছাড়াও পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থার ভয়াবহ অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাদের অভিযোগ, “পৌরসভার পাইপলাইনগুলো পুরোনো ও অকার্যকর হয়ে পড়েছে। তারা পৌর প্রশাসকের কাছে অবিলম্বে পাইপলাইন সংস্কার ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ঝাউতলা এলাকায় মসজিদ নির্মাণের দাবিও জানানো হয়। নাহিয়ান বলেন, “প্রতিদিন হাজারো মানুষ ঝাউতলায় বেড়াতে এলেও নামাজ আদায়ের জন্য কোনো মসজিদ নেই। তিনি জেলা প্রশাসকের কাছে দ্রুত ঝাউতলায় একটি আধুনিক মসজিদ নির্মাণের আহ্বান জানান।
বক্তারা পটুয়াখালী শহরের অবকাঠামো উন্নয়ন ও সংস্কার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে শহরের প্রধান প্রবেশপথ বাসস্ট্যান্ড সড়কের দ্রুত সংস্কার, চৌরাস্তা থেকে পায়রাকুঞ্জু সড়ক ফোর লেনে উন্নীত করা, বিসিক শিল্প নগরী এলাকার স্লইসগেট ও কালভার্টগুলোর দ্রুত সংস্কার, সনাতন ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় মন্দির নির্মাণে প্রশাসনিক উদ্যোগ, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কের ৬ লেন প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতকরণ। 
নাহিয়ান বলেন, “আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই দাবিগুলোকে মানবিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হোক। আগামী ৩০ নভেম্বরের মধ্যে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনাদের সংবাদ ও কলমের শক্তিই পারে পটুয়াখালীর মানুষের কণ্ঠ সরকার ও নীতিনির্ধারকদের কানে পৌঁছে দিতে। আমরা চাই একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মানবিক পটুয়াখালী।”

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার