ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৫, আহত ৩


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২৭-১০-২০২৫ বিকাল ৫:৫০

জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইত ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুপুরে জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কার্ভাড ভ্যান দিগপাইত এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। স্থানীয়রা আহত সাতজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

ওসি নাজমুস সাকিব বলেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্ভাড ভ্যানটি আটক করেছে। তবে দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪