মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার মামলার প্রধান আসামী সৌরভ কুমার দাস (২২)কে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার দুপুরে মধুখালী থানা পুলিশ তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করেছে।
নিহত ঝর্ণা দাস (২১) মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকার বাসিন্দা। তাদের দুই বছর দশ মাস বয়সী একটি সন্তান রয়েছে।
পুলিশ জানায়, গত ২০ অক্টোবর ভোরে মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকায় নিজের ভাড়াবাসায় সৌরভ বালিশ চাপা দিয়ে স্ত্রী ঝর্ণা দাসকে হত্যা করে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সকালে ঝর্ণার মা কাজে বাইরে গেলে এই হত্যাকাণ্ড ঘটে।
পরে সকালে বাড়ি ফিরে মেয়েকে মেঝেতে চিৎ হয়ে পড়ে থাকতে দেখে বুকের ওপর বালিশ পাওয়া যায়। কোনো সাড়া না পেয়ে তিনি বুঝতে পারেন মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফরিদপুরের মর্গে পাঠায়।
ঘটনার পর নিহতের মা শেফালী রানী বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে সহযোগিতার অনুরোধে র্যাব-১০ ও র্যাব-৬ যৌথভাবে অভিযান চালিয়ে ২৬ অক্টোবর সকাল ৭টা ১৫ মিনিটে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকা থেকে সৌরভকে গ্রেফতার করে।
মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুস্তম আলী জানান, “র্যাবের মাধ্যমে গ্রেফতারের পর আসামিকে থানা হেফাজতে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু