তাড়াশে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা,এতিম শিশুদের খাবার বিতরণ,ফ্রী মেডিকেল ক্যাম্প ও বৃক্ষ রোপন কর্মসূচি। মঙ্গলবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুব দলের নেতা কর্মীরা র্যালি নিয়ে বরই তলাতে জমায়েত হয়। পরে দুপুরে উপজেলা যুব দলের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুমের নেতৃত্বে তাড়াশ পৌরসভার দলিল লেখক সমিতির বরইতলা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বরই তলাতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মিলন খান,শুকুর মির্জা, রুহুল আমিন প্রমুখ। পরে শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এরপর বিকেলে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।
Aminur / Aminur
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী