ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাগমারায় কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দুই নারীকে অজ্ঞান করে লুট, দুই যুবক গ্রেপ্তার


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৫ দুপুর ৪:৫৫

রাজশাহীর বাগমারায় কফির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দুই নারীকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—তানোর উপজেলার আলাদিঘি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (২৪) এবং একই উপজেলার কালনা গ্রামের এরশাদ আলীর ছেলে মশিউর রহমান (২৩)।
পুলিশ জানায়, প্রতারণার শিকার নারী রুপা খাতুন বাদী হয়ে রোববার বাগমারা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে তানোর উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করে। এসময় লুট হওয়া দুই জোড়া নুপুর উদ্ধার করা হয়, তবে অন্যান্য মালামাল বিক্রি করে ফেলার কথা আসামিরা স্বীকার করেছেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে জানা যায়, প্রায় চার বছর আগে ফেসবুকে ‘কষ্টের জীবন’ নামের একটি আইডি থেকে রুপা খাতুনের সঙ্গে তৌহিদুল ইসলামের পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তৌহিদুল নিজেকে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন যোগাযোগ রাখেন।
সম্প্রতি রুপা খাতুন তাঁর গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাঁড়া গ্রামে গেলে, তৌহিদুল সহযোগী মশিউরকে নিয়ে সেখানে দেখা করতে যান। ২০ অক্টোবর তাঁরা রুপার সঙ্গে স্থানীয় বাজারে সাক্ষাৎ করেন। সঙ্গে ছিলেন রুপার খালাতো বোন (১৮) ও ছোট ভাই (৭)।
দুই যুবক তাঁদের কফি ও চাইনিজ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২০ কিলোমিটার দূরে বাগমারার ভবানীগঞ্জ বাজারে নিয়ে যান। প্রথমে নিউমার্কেটের নিচতলার এক চায়ের দোকানে কফি খাওয়ানো হয়, পরে চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দুই নারী অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটিকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
রাতে চেতনা ফিরে পেয়ে দুই নারী দেখতে পান, তাঁদের সঙ্গে থাকা মোবাইল ফোন, দুল, হার, নুপুরসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার গহনা লুট হয়েছে।
ভুক্তভোগী রুপা খাতুন বলেন, “ওর আসল পরিচয় কিছুই জানতাম না। আগে কখনও দেখিওনি। নিজেকে ডিবি পুলিশ বলেছিল, কোমরে পিস্তলের মতো কিছু ছিল তাই বিশ্বাস করেছিলাম।
রেস্টুরেন্টের পরিচালক নাইম হোসেন বলেন, “ঘটনাটি সম্পর্কে কিছু জানি না। একজন গোয়েন্দা কর্মকর্তা এসে তথ্য নিয়েছেন। এখানে প্রতিদিন অনেক ক্রেতা আসেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “প্রযুক্তির সহায়তায় দুইজনকে আটক করা হয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন। লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করা গেলেও বাকি মালামাল বিক্রি করে ফেলার কথা জানিয়েছেন। তাঁদের রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
চতুর প্রতারণার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার