মনপুরায় দুই জননীর ঘর থেকে ওয়ার্ড জামায়াত সভাপতি আটক
ভোলার মনপুরা উপজেলা ৫ নং কলাতলী ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড এ অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকা ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি শোয়াইব (৩৫) দুই সন্তানের মায়ের সাথে রাতের আধারে অনৈতিক কাজ করতে গিয়ে হাতেনাতে আটক হয় এলাকাবাসী কাছে ।
মঙ্গলবার (২৮ অক্টোবর ) গভীর রাতে মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাতান খাল এলাকায় বিধবা দুই সন্তানের জননীর বসতঘর থেকে তাদের আটক করা হয়। সোমবার (২৯ অক্টোবর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৫ নং কলাতলী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আছিউলহক মেম্বার ও কলাতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হুমায়ুন । আটক ব্যক্তি শোয়াইব মাওলানা উপজেলার কলাতলী ইউনিয়নের বাতান খল এলাকার নাসিম হুজুরের ছেলে ও কলাতলী ইউনিয়ন জামায়াতের ৬নং ওয়ার্ডের সভাপতি । আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে। আটক ব্যক্তি শোয়াইব মাওলানা পেশায় একজন পল্লী চিকিৎসক ও বগার খাল জামে মসজিদের ইমাম ।
স্থানীয়রা জানায়, কলাতলী ইউনিয়নের বাতান খল এলাকায় এক বিধবা নারীর সঙ্গে শোয়াইব মাওলানার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই তিনি ওই নারীর ঘরে অবাধে যাতায়াত করতেন। ওঁত পেতে থাকা স্থানীয় লোকজন গভীর রাতে নারীসহ তাকে আটক করেন। পরে উভয় পরিবারের সদস্য দের সম্মতিক্রমে স্থানীয় গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ৩ লক্ষ টাকা কাবিনে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিমুল ইহসান জসিম বলেন, শোয়াইব মাওলানার সাথে আমাদের সংগঠনের কোন সম্পর্ক নেই। শোয়াইব মাওলানা আপনাদের সংগঠনের কলাতলী ৬ নং ওয়ার্ড এর সভাপতি বর্তমান কমিটির ? সাংবাদিক দের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন। শোয়াইব মাওলানা আমাদের ওয়ার্ড পর্যায়ে একজন সভাপতি। তবে জামাতে ইসলামী এইসব ঘটনার কোনোভাবেই সমর্থন করে না। যারা অর্থ কেলেঙ্কারি নারি কেলেঙ্কারির সাথে জড়িত তাদেরকে কখনোই জামাত ইসলাম সমর্থন করবে না। এ বিষয়ে কলাতলী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে থাকা এস আই ছিদ্দিক এর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
Aminur / Aminur
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত