ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

কালিগঞ্জ কৃষ্ণনগর চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ক্ষুব্ধ এলাকাবাসী


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ১:১৮

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নে জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া ওয়ারেশ কাম সার্টিফিকেট দিয়ে  মিউটেশন তৈরি করে অন্যের জমি দখলের পাঁয়তারা করছে ওই এলাকার একটি ভূমিদস্যচক্র। জালিয়াতির মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের প্রকৃত ওয়ারেশদের জমি দখল ব্যর্থ চেষ্টায় মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল। ভুমি দস্যু দালাল সিন্ডিকেটের মূল হোতা কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান। 

ঘটনাটি ঘটেছে কালিগঞ্জ উপজেলায় কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়নে। তথ্যসূত্রে যানা যায়, কৃষ্ণনগর গ্রামের বিমল চন্দ্র ঘোষের মৃত্যুর পর ওয়ারেশ সূত্রে জমির মালিকানা লাভ করে তার স্ত্রী সীতা রাণী ঘোষ ও তাঁর দুই পুত্র সন্তান। কৃষ্ণনগর মৌজার জে,এল নং২৩৩ হাল দাগ নাম্বার ২৩৪ ও আর এস ২০৭৯  দাগের ১ একর ১৭ শতকের জমির মালিক বিমল চন্দ্র ঘোষ। মৃত বিমল চন্দ্র ঘোষ ১ একর ১৭ শতকের জমির মালিকানা থাকলেও প্লটে জমি আছে ১ একর ৪ শতক। কম আছে ১৩ শতক জমি। স্বামীর মৃত্যুর পর সীতা রাণী ঘোষ ওয়ারেশ সূত্রে ৩৯ শতক জমির মালিকানা লাভ করে ৩৯ শতক জমির মধ্যে থেকে ২১ শতক জমি বিক্রয় করে কৃষ্ণনগর গ্রামের মরহুম কে,এম মোশাররফ হোসেনের কন্যা মোছাঃ সাফিয়া পারভীনের! 
কাছে জানতে চাইলে তিনি  বলেন 
আমার বাবা এই এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন তার এই 
জনপ্রিয়তায় ঈর্ষানিত  হয়ে আমার বাবা কে চরমপন্থী একটি সন্ত্রাসী বাহিনী   পূর্বপরিকল্পত   হত্যা করে। পরবর্তীতে এলাকাবাসীর সমর্থনে আমি চেয়ারম্যান নির্বাচিত হই  সেই কুচক্র  মহল সন্ত্রাসী গোষ্ঠী  আমার বিরুদ্ধে জমি  দখলের মিথ্যা অপবাদ দিয়ে 
মিথ্যা আমার বিরুদ্ধে  
 অপ্রচার করছে। 
একই গ্রামের মরহুম সামাদ সরদারের পুত্র মোঃ নুর হক সরদারের  জানান -
আমরা পৈত্রিক সূত্রে  কিনেছি  
তথ্য সূত্রে জানা যায়, বিমল চন্দ্র ঘোষের মৃত্যুর পর ওয়ারেশ সূত্রে প্রকৃত জমির মালিক তার স্ত্রী সীতা রাণী ঘোষ। একটি দালাল বাহিনী অসৎ উদ্দেশ্যে  সীতা রাণী ঘোষের নামের স্থলে পুত্রবধূ শ্যামলী রাণী ঘোষের নামের ভুয়া ওয়ারেশ কাম সার্টিফিকেট তৈরি করে ১১ শতক জমি নামজারি করিয়ে নেয়। যাহার মিউটেশন মামলা নাম্বার ১১৯৬৬। শ্যামলী রাণী ঘোষ ও ভুমি দস্যু দালাল বাহিনীর যোগসাজশে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছ থেকে মিউটেশন করে নেয়।

পরবর্তীতে সীতা রাণী ঘোষ জালিয়াতির ঘটনা জানতে পেরে, বিমল চন্দ্র ঘোষের রেকর্ডীয় খতিয়ানের মালিকানা কাগজপত্র প্রদানে ১৫০ ধারা কেসের মাধ্যমে মিউটেশন সংশোধন পূর্বক তার নিজ নামে মিউটেশন করে নেয়।যাহার মিউটেশন মামলা নাম্বার ৪৫৫৫।

সরেজমিনে গিয়ে জানাযায় একটি কুচক্রী মহল কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীন ও ইউপি সদস্য নুর হকের বিরুদ্ধে জমি দখল, উচ্ছেদ ও নামজারি অপচেষ্টার মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শ্যামলী রাণী ঘোষ বিমল চন্দ্র ঘোষের পুত্রবধূ। তার পুত্র দেবদাসের মৃত্যুর পর শ্যামলী রাণী ঘোষ ৩৯ শতক জমির মালিকানা লাভ করেছে। তবে হিন্দু সমপ্রদায়ের হিন্দু জমি বিক্রিতাদের কোনো অভিযোগ নেই। একটি কুচক্রী মহল তৃতীয় পক্ষ সেজে  তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

এলাকার সাধারণ মানুষ চাঁদাবাজ  ভুমি দস্যুদের অত্যাচারে অতিষ্ঠ। তাদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু