ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রৌমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ১:২১

সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের রৌমারীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সকল ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ, দলের অঙ্গ-সংগঠনের নেত্রীবৃন্দরা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পার্টি অফিসে এসে জমায়েত হয়। পরে অফিস কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে রৌমারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন আকন্দ, অনুষ্ঠানটি সঞ্চলনায় করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাজিুর রহমান রঞ্জু, বিএনপির য্গ্মু আহবায়ক রাজু আহম্মেদ, মঞ্জরুল ইসলাম মনজু, উপজেলা যুবদলের সিনিয়ার যগ্ম  আহবায়ক অধ্যাপক সাজ্জাদুল সুজন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা মহিলা দলের আহবায়ক শিল্পী অকতার, ইউনিয়ন যুবদলের আহবায়ক জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন রানা, সদস্য সচিব ফারুক আহম্মেদ বাবুসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ। বক্তারা বলেন সামনেই জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতার্কমীদের উদ্যেশে বলেন চাদাঁবাজী ধান্দাবাজী বন্ধ করে ভালো মনের মানুষ হতে আহবান করেন নেতৃবৃন্দরা।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন