মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে আইওএম এর সংবাদ সম্মেলন
মাদারীপুরে নিরাপদ অভিবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সিনেমা আঙ্গিনা প্রকল্পের বিষয় সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সকালে মাদারীপুর জেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন আইওএম এর কর্মকর্তারা জানান নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সম্ভাব্য অভিবাসীদের ক্ষমতায়নে সিনেমা আঙ্গিনা'নামে একটি প্রকল্প বাংলাদেশে যাত্রা শুরু করেছে। এই প্রকল্পটি নিরাপদ অভিবাসনকে উৎসাহিত করতে ও অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভিবাসন প্রত্যাশী যুব সমাজকে মানব পাচার ও চোরাচালানের হাত থেকে রক্ষা করতে কাজ করবে।ইতালি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আইওএম বাংলাদেশ এবছর থেকে বাংলাদেশে 'সিনেমা আঙ্গিনা' প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে।
এসময় উপস্থিত ছিলেন (আইওএম)এর সিনেমা আঙ্গিনা প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েট ও প্রোগ্রাম ফোকাল অমল বিশ্বাস,বাংলাদেশ আইওএম এর সিনিয়র মিডিয়া এন্ড কমিউনিকেশন এসোসিয়েট তারেক মাহমুদ, রাইর্টশের ডিরেক্টর প্রোগ্রাম আজাহারুল ইসলাম,রাইর্টশের ডিরেক্টর প্রোগ্রাম প্রদিপ দত্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, সুবল বিশ্বাস প্রমুখ।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত