ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর দুর্বৃত্তের ছুরিঘাতে অটোচালক নিহত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৯-১০-২০২৫ বিকাল ৫:৫২

পটুয়াখালীতে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে মোশারেফ খান (৪০) নামের এক অটো চালককে ছুড়িকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের উত্তর সেহকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোশারেফ ওই এলাকার হানিফ খানের ছেলে।

বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও সারাদিন অটো চালিয়ে রাত দশটার দিকে বাড়ি ফেরেন মোশারফ। খাওয়া-দাওয়ার পর নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। পাশের ঘরে ছিলেন তার স্ত্রী শাহনাজ বেগম ও মেয়ে মালা, যিনি দশম শ্রেণির শিক্ষার্থী।

রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা মাটির ঘরের দেয়াল খুঁড়ে ভিতরে প্রবেশ করে। তারা প্রথমে শাহনাজ ও মালার কক্ষে ঢোকার চেষ্টা করলে, মেয়ে মালা টের পেয়ে চিৎকার দেন। চিৎকার শুনে মোশারফ দৌড়ে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় মোশারফকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোর থেকেই নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী ও স্বজনরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।নিহতের স্ত্রী শাহনাজ বেগম ও মেয়ে মালা বলেন, ‘আমার স্বামী আমাদের পরিবারের প্রধান সহায় ছিলেন। তার না থাকার শূন্যতা আমাদের ভেঙে দিয়েছে ছেলে ঢাকায়, সব দায়িত্ব আমার কাঁধে। যারা এটা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই; অন্যথায় আমরা শাস্তি মানবো না।’

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, এখনো কাউকে আটক করা যায়নি।

ঘটনাস্থল থেকে দুর্বত্তদের ফেলে যাওয়া জুতা ও শার্ট উদ্ধার করেছে পুলিশ।নিহত মোশারফের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে আসিফ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মেয়ে মালা সেহাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার